ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০১:০৩ পিএম

জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

সংগৃহিত,জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :  জম্মু-কাশ্মিরের জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে একই সঙ্গে যে হামলা পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করতে জম্মুর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, “গত রাতে পাকিস্তান জম্মু শহর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য জম্মু যাচ্ছি। আমি এখন গাড়িতে আছি।”

জম্মু শহরের স্থানীয় এক বাসিন্দা ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানান, গতকাল রাত ১০টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। তিনি বলেন, “প্রথম বিস্ফোরণের পরপরই পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। তারপর রাতভর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। পরে আমরা জানতে পারি যে এগুলো ছিল ড্রোন হামলার ফলে সৃষ্ট শব্দ এবং ভারতের সেনাবাহিনী লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সব ড্রোন ধ্বংস করেছে।”

আরও পড়ুন

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “গতকাল রাতে আমরা যখন খাবার খাচ্ছিলাম, সে সময় প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তারপর ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনেছি। এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের সংবাদ আমরা পাইনি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১

বাগদানের খবর ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী শিরতাজ জেবিন

২

মিয়ানমারে পাচারের সময় ৪ ট্রাক ইউরিয়া সার জব্দ, আটক ৩

৩

শনির আখড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

৪

জনপ্রিয়তার দৌড়ে নয়, নিজের মতো করেই এগিয়ে যেতে চান স্পর্শিয়া

৫

আড়ালে মাদক সেবনকারীদের শিল্পী মনে করি না: ভাবনা

৬