ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ১০:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  , ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ধানবোঝাই ট্রাক্টর-ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে শ্রী মতিনাথ মন্ডল (৪৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের মৃত জটলা মন্ডলের ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ইউপি কমপ্লেক্সের দিকে যাবার পথে নিজ গ্রামেই রহনপুর থেকে যাতাহারাগামী আঞ্চলিক সড়কে বিপরীত থেকে আসা একটি বেপারোয়া ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয় মতিনাথের মোটরসাইকেলের। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়।

আরও পড়ুন

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

মেধাকে কবর দেওয়ার উদ্যোগ দিলে নতুন আন্দোলন হবে : ডা. শফিকুর রহমান

সেমিফাইনালেই থামল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা

বগুড়ায় তৃতীয় লিঙ্গের ব্যবসায়ী নিঝুম হত্যার রহস্য উন্মোচিত

লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী