ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৮:৩৮ পিএম

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেফতার, ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি : এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র আইসিটি পরীক্ষা চলাকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষকরা হলেন- আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

আরও পড়ুন

চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে ইউএনও মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি।
এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদি হয়ে রাতে মামলা দায়ের করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সাতমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তদের দেওয়া কীটনাশকে মারা গেল ২০টি বাড়ন্ত তালগাছ

হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ জাহাজের

বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: এনামুল হক

রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ স্ত্রী গ্রেফতার, পলাতক স্বামীর বিরুদ্ধে ১৫ মামলা