ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৪:০৮ পিএম

সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত

সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। বৃহস্পতিবার (৮ মে) এ বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেলা ১১টায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

এদিকে আজ নরেন্দ্র মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে। খবর : দ্য হিন্দু।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

১

দুর্দান্ত শুরুর পরও প্রোটিয়াদের কাছে বড় হার অস্ট্রেলিয়ার

২

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

৩

তারেক রহমানের সঙ্গে শেহবাজের বৈঠক, যা নিয়ে হলো আলোচনা

৪

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

৫

আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার

৬