ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৫, ০৭:২৮ সকাল

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৮ হাজার হজযাত্রী

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৮ হাজার হজযাত্রী, ছবি: সংগৃহীত।

হজযাত্রায় অংশ নিতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ জন হজযাত্রী। সোমবার (৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ৭০টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৩১ জন।

হজ হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে। এবার হজযাত্রী পরিবহনের দায়িত্বে রয়েছে তিনটি এয়ারলাইন্স-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল চট্টগ্রাম থেকে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশ নিচ্ছেন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুজন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন-খলিলুর রহমান (৭০) এবং ফরিদুজ্জামান (৫৭)। অন্যদিকে, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে ১০ জুন, আর সর্বশেষ ফ্লাইট ফিরবে ১০ জুলাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে: জামায়াত আমির

রামদা-চাপাতি নিয়ে র‌্যাবের ওপর হামলা , একজনের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ধর্ষনকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ, ধর্ষণকারী গ্রেফতার

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিজিবির  টহল জোরদার

প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী