ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মে, ২০২৫, ০৫:০১ সকাল

আরও ‘চার মামলায়’ চিন্ময় দাসকে শ্যোন অ্যারেস্টের আবেদন

আরও চার মামলায় চিন্ময় দাসকে শ্যোন অ্যারেস্টের আবেদন, ছবি: সংগৃহীত।

কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও চার মামলায় গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করা হয়েছে। রবিবার (৪ মে) চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ চার মামলায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে এ আবেদন করেন। তবে আজ শুনানি হয়নি।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন কাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়াল শুনানির দিন ধার্য রয়েছে।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে চারটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আবেদন করেছেন। আদালত সোমবার ও মঙ্গলবার এসব মামলায় ভার্চুয়াল শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।’নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এটির সোমবার সকালে ভার্চ্যুয়াল শুনানি হবে। এ ছাড়াও পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ আরও তিন মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। এগুলোর মঙ্গলবার ভার্চ্যুয়াল শুনানি হবে।’

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতন সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এর কয়েকদিন পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান ভক্তরা। তাদের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম আদালতের আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফ। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় গ্রেফতার হন ৫১ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ২১ জন গ্রেফতার রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের জনবিরোধী কাজের প্রতিবাদ হবে সংসদ ও রাজপথে : হুইপ মাওলানা রফিকুল ইসলাম

নওগাঁর আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না : এমপি রেজু শেখ

চাঁপাইনবাবগঞ্জে শিরিন সুলতানা নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার ঈদে রাবি ক্যাম্পাসে দুই শতাধিক শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়ায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ৩ বস্তা গাঁজা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ী আটক