ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ সকাল

কলকাতায় বহুতল ভবনের অগ্নিকান্ডে নিহত ১৪ 

কলকাতায় বহুতল ভবনের অগ্নিকান্ডে নিহত ১৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে শহরের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে হয় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিহতদের মধ্যে একজন ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন। এ সময় হোটেলটি থেকে অনেককেই জীবিত উদ্ধার করার কথাও জানানো হয়।

আরও পড়ুন

অপরদিকে, অগ্নিকাণ্ডে আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে। তবে এর সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে দুর্ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানায় কলকাতা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী