ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫ ০৫:২০ পিএম

দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

নিউজ ডেস্ক:  বরগুনায় নিজের মেয়েসহ দুই শিশুকে কুপিয়ে হত্যায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত। 

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদাউস এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরগুনা সদরের পূর্ব গুদিঘাটা এলাকার ইলিয়াস পহলান (৩২)।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট ইলিয়াসের তালাকপ্রাপ্ত স্ত্রী তার তিন বছরের মেয়ে তাইফা ও প্রতিবেশী খবির হাওলাদারের দশ বছরের শিশু হাফিজকে নিয়ে ঘুমচ্ছিলেন। ওই রাতে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন ইলিয়াস। এসময় দুই শিশুর ঘুম ভেঙে যায় এবং তারা ডাক-চিৎকার করে। পরে দুই শিশু ও তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যান ইলিয়াস। এতে ঘটনাস্থলেই হাফিজ মারা যায়, আর বরিশালে নেওয়ার পথে মারা যায় তাইফা। এ ঘটনায় ইলিয়াসকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু বলেন, ‘‘মামরায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। আমরা রায়ে সন্তুষ্ট।’’
আসামিপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, ‘‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড হয়নি। আমরা দণ্ড কমানোর জন্য উচ্চ আদালতে আপিল করব।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল-অ্যাসিস্টে মহাকাব্যের শেষ পৃষ্ঠা লিখে মেসির বিদায়

১

মেসির বিদায়ী ম্যাচে নেইমারের আবেগঘন বার্তা

২

১০মিনিটে খেলা থামিয়ে মেসিকে দেওয়া হলো বিশেষ সম্মান

৩

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, হতে পারে রাষ্ট্রের পতনও

৪

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

৫

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি প্রকাশ, থাকছে চমক

৬