ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:০৫ রাত

বগুড়ার সোনাতলায় হরিখালী উচ্চ বিদ্যালয় সড়কটি দীর্ঘদিনেও সংষ্কার হয়নি

বগুড়ার সোনাতলায় হরিখালী উচ্চ বিদ্যালয় সড়কটি দীর্ঘদিনেও সংষ্কার হয়নি। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার হরিখালী উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কটি দীর্ঘদিনেও শেষ করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। ফলে ওই সড়কে যাতায়াতকারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগ শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে সোনাতলা ভায়া হরিখালী হয়ে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর পর্যন্ত ৪১ কিলোমিটার সড়ক সংস্কার করতে প্রায় ৩৯ কোটি টাকা বরাদ্দ দেয়। উক্ত প্রকল্পের কাজ ২০১৮ সালের শেষের দিকে শুরু হয়।

উক্ত প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হলেও একই উপজেলার হরিখালী বাজার মোড় থেকে হরিখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশে প্রায় ৫শ’ ফুট রাস্তা দীর্ঘদিনেও সংস্কার করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রউফ বলেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সড়কটি অবস্থিত।

বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে কিছু মুখচেনা ব্যক্তি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করতে রাস্তাটির একাংশ তাদের দোকানের বারান্দা পর্যন্ত সীমানা নির্ধারণ করে কাজ শুরু করেন। এতে করে আমরা বাধা প্রদান করি। এক পর্যায়ে এ বিষয়ে আদালত পর্যন্ত যেতে বাধ্য হই। আর এ কারণেই উক্ত স্থানের নির্মাণ কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মামলা থাকায় উক্ত স্থানে সড়কটি দীর্ঘ দিনেও সংষ্কার করা সম্ভব হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান বরিশালের জনসভায় যোগ দিয়েছেন 

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন জানালো বিএনপি প্রার্থীকে

এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

‘সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান’- রবিচন্দ্র অশ্বিন

জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে

বরিশাল তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত