ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৫ ০২:১০ পিএম

১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইয়ে হারার পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে গিয়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কিনা, তা নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর।

থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়ে গেলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসেব ছিল, সেটি মেলাতে পারেনি।

ফলে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ছিল (-০.২৮৬), বাংলাদেশের (০.৬৩৯) থেকে কম।

আরও পড়ুন

১০.৫ ওভারে ১৬৬ রান তাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়িয়েছে ০.৬২৬, বাংলাদেশের (০.৬৩৯) থেকে যা একটু কম।

ফলে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিশ্বকাপ বাছাই থেকেই বিদায় হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে। আট দলের আসরে শেষ দল হিসেবে নাম লেখালো বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহতের ঘটনায় গ্রেপ্তার ২

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

দুই দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

‘সবাই তোমাকে ঘৃণা করে’ নেতানিয়াহুকে ট্রাম্প