ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৫ ০৭:৪৩ পিএম

চকরিয়ায় নারীসহ নৌবাহিনীর দুই ভুয়া সদস্য গ্রেফতার 

চকরিয়ায় নারীসহ নৌবাহিনীর দুই ভুয়া সদস্য গ্রেফতার 

নিউজ ডেস্ক:    কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্টের সামনের রাস্তা থেকে  নৌবাহিনীর ভুয়া সদস্য পরিচয় দেওয়া নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিলেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার মোহাম্মদ মিজান (৩৬) ও পটুয়াখালী সদরের মৌসুমী বেগম মৌ (২৭)।

এসময় তাদের কাছ থেকে একটি কালো রংয়ের এন্টেনাবিহীন মটরোলা ওয়ারলেস সেট ও পিবিআইর মনোগ্রাম স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চকরিয়া থানায় সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিব উর রাজা।

এসময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতাররা নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে বিভিন্ন ফটোগ্রাফির দোকান থেকে ক্যামেরা ভাড়া নিতেন। পরে সেগুলো বিক্রি করে দিয়ে চলে যেতেন অন্যত্রে।

তিনি আরও বলেন, শুক্রবার রাত ১টার দিকে চকরিয়া পৌরশহরের আনোয়ার শফি কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট নামক একটি ফটোগ্রাফির দোকান থেকে ক্যামেরা ভাড়া নেন। ওই সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে দোকানের মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬