ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

খাগড়াছড়িতে জমিতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়িতে জমিতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:  খাগড়াছড়ির রামগড়ের তৈছালাপাড়ায়  গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে শালিসী বৈঠকের পর সংঘর্ষে মো. আবুল কালাম (৫০) নামে একজন নিহত হয়েছে। এ সংঘর্ষে অন্তত আরো ৭ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে এ সংঘর্ষ ঘটে । 

জানা গেছে, রামগড় পৌরসভার ৬নং তৈচালা পাড়া ওয়ার্ডের  জনৈক মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামক আরেক ব্যক্তির গরুর ঘাস খাওয়া নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শালিসী বৈঠক বসে। বিচারে বিষয়টি মীমাংসাও হয়। কিন্তু বিচার শেষে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মো. আবুল কালাম মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মৌসুমের প্রথম বৃষ্টি, যা গরম কমিয়ে প্রকৃতি ও জনজীবনে সতেজতা ফিরিয়ে এনেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

নওগাঁর রাণীনগরে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ 

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে চার মাস পর বৃষ্টি, গুটি হওয়া আমের মুকুলে স্বস্তি

নাটোরের গুরুদাসপুরে তড়কা রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে অসুস্থ ১০১২ জন