ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:৪০ দুপুর

জমিতে কাজ কারার সময় বোমা বিস্ফোরণে কৃষক আহত

জমিতে কাজ কারার সময় বোমা বিস্ফোরণে কৃষক আহত

নিউজ ডেস্ক:    মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামে জমিতে কাজ করার সময় পুঁতে রাখা ‘বোমা বিস্ফোরণে’ মো. মোশারফ হোসেন কাজী (৫৮) নামে এক কৃষক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে। 

কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, “বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

আরও পড়ুন

এলাকাবাসী জানান, কৃষক মোশারফ হোসেন আজ দুপুরে জমিতে কাজ করছিলেন। কোদাল নিয়ে জমিতে আঘাত করলে সেখানে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে এলাকাবাসী প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত কৃষকের ছেলে সোহেল কাজী বলেন, “জমিতে কাজ করার সময় বোমা বিস্ফোরিত হয়ে আমার বাবা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের

গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন থালাপতি বিজয়

পাঁচ বছরে এক কোটি বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী নুর

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল