ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫ ১১:২৫ এএম

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত  

সংগৃহীত,আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত  

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচন চাচ্ছি।


আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কি না দেখতে চাই।

তবে তিনি বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে।


আমরা চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক। শফিকুর রহমান বলেন, তাদের সাথে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কি হবে সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে।

আরও পড়ুন


আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, ওয়েমন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।
তিনি বলেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।


আওয়ামী লীগের বিচারের বিষয়েও বৈঠকে কথা বলেছেন আমির। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছি। তবে সেটা ন্যায় বিচার সম্পর্কে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের গুলিতে নিহত মুজিবের মরদেহ ২৫ ঘণ্টা পর হস্তান্তর

ব্রাজিল সমর্থকরা দখলে নিল নিউইয়র্কসের টাইম্‌স স্কয়ার

টিএসসিতে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, ফুটবল জ্বরে মাতোয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়

৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ব্রাজিল

ইরানের সঙ্গে রবিবারই চুক্তি হতে পারে : ট্রাম্প

বগুড়ার সারিয়াকান্দির চরে মহিষের বাথান থেকে ৪ রাখালকে অপহরণ