ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ সকাল

জিতেও কোয়াটার থেকে বিদায় ভিলার

জিতেও কোয়াটার থেকে বিদায় ভিলার,

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ ভিলা পার্কে দুর্দান্ত এক কামব্যাক করেছে অ্যাস্টন ভিলা। পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। তারপরও যে এটি ব্যর্থ কামব্যাক। কারণ অ্যাস্টন ভিলাকে বিদায় করে সেমিফাইনালে চলে গেছে পিএসজি।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের জয়ে সেমিফাইনালে পা রেখেছে তারা। অ্যাস্টন ভিলা এদিন ম্যাচের প্রথমার্ধে আগে দুই গোল হজম করে। ম্যাচের ১১ মিনিটে পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি এবং ২৭ মিনিটে নুনো মেন্ডিস গোল করেন।

আরও পড়ুন

ম্যাচের ৩৪ মিনিটে উনাই এমরির দল ম্যাচে ফেরে। ব্যবধান ২-১ করে ফেলে তারা। দ্বিতীয়ার্ধের ৫৫ ও ৫৭ মিনিটে গোল করে ঘুরে দাঁড়ানোর গল্প লেখার সম্ভাবনা জাগায়। ম্যাচ দুই লেগ মিলিয়ে তখন ৪-৫ গোলের ব্যবধান। প্রিমিয়ার লিগের ক্লাবটির দরকার মাত্র এক গোল। অ্যাস্টন ভিলা শেষ বাঁশি পর্যন্ত চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

গঙ্গায় আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট

ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক

চীনা কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন হামলা!

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চিংড়ি শিল্পের পরিবেশগত প্রভাব