ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:৩৫ সকাল

‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না’

এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছবি: সংগৃহীত।

পাঁচই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও পরে তা নিয়ে ঐকমত্য তৈরি না হওয়ায় বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।মঙ্গলবার (১৫ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। 

আওয়ামী লীগের প্রশ্নে অনেকেই ছাড় দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তাদের দ্রুত আওয়ামী লীগ প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। 

জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, “যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের (আপস) রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।”যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি- অতিশিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন উল্লেখ করে তিনি লেখেন, “না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।”

আরও পড়ুন

মঙ্গলবার ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়েছে। আওয়ামী লীগের অনেক সমর্থক ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ঢাকার বাড্ডা এলাকায় স্থানীয় একজন সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই মিছিল হয়েছে। এরপর সন্ধ্যায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

এর আগেও ঢাকা সেনানিবাস থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা হচ্ছে দাবি করে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুল্ক চুক্তি থেকে পিছু হটবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্পের প্রতিনিধি

ঢাকায় আনার পথে নারীর মৃত্যু, পরিবারের অন্য ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক

হবিগঞ্জে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

রুমিন ফারহানার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা

পার্বত্য প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের আহ্বান

বান্দরবানে সেনা অভিযান, অস্ত্রসহ গুলিবিদ্ধ জেএসএস সদস্য আটক