ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫ ০৯:২৬ পিএম

নতুন প্রজন্মের জন্য আলিয়ার সুখবর

আলিয়া ভাট।

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম আলিয়া ভাট। মাত্র ১৯ বছর বয়সে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক করে জানান দেন এসেছেন লম্বা সময়ের জন্য। সেদিনের আলিয়া এবার সুখবর দিলেন।

জানালেন নতুন প্রজন্মের তরুণ তরুণীদের কাজের সুযোগ করে দিতে চান তিনি। খবর : বলিউড বাবল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করতে চলেছে আলিয়ার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন। যদিও এই প্রথমবার নয়, এর আগেও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করেছিল আলিয়ার সংস্থা। এর আগে বন্যপ্রাণের চোরাশিকার নিয়ে তৈরি একটি সিরিজ এসেছিল অ্যামাজন প্রাইম ভিডিয়োতে, যার নাম ছিল ‘পোচার’।

সিরিজটি প্রযোজনা করেছিল আলিয়ার প্রযোজনা সংস্থা। এবার নবাগতদের নিয়ে নতুন প্ল্যান নিযয় আসতে চলেছেন আলিয়া। জানা গেছে, চারজন তরুণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি হবে নতুন একটি সিরিজ। যার গল্প তৈরি হবে কলেজ ক্যাম্পাসকে ঘিরে। ইতোমধ্যেই প্রাক প্রযেজনা পর্বের কাজ শুরু হয়ে গেছে। এই বছরের শেষের দিকে শুরু হবে শ্যুটিং। হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

তবে শুধু এই সিরিজ নয়, মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটের দুটি সিরিজ প্রযোজনা করতে যাচ্ছেন কাপুর বাড়ির বৌ। সেখানেও সুযোগ দেওয়া হবে তরুণদের। আলিয়া বর্তমানে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। পর্দার এই তারকা জুটি ব্যস্তবে এপ্রিলের ১৪ তারিখ বিয়ের তিন বছর পার করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়

১

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত

২

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত

৩

নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবেন না, বললেন ডেপুটি স্পিকার

৪

মানুষের কথা শুনলে সুপ্রীম কোর্টের আইনজীবী হতে পারতাম না: ব্যারিস্টার রাশনা

৫

ঢাবিতে টানা ককটেল বিস্ফোরণ : নিরাপত্তা সংঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী

৬