ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ১২:১৪ দুপুর

আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ

আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টে আইন পাস করে ইসরায়েলের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে দক্ষিণ এশিয়ার পর্যটননির্ভর দেশ মালদ্বীপ। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংহতি প্রকাশের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপের পার্লামেন্টে আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। এটি অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। প্রকাশিত বিবৃতিতে মোহাম্মদ মুইজ্জু বলেন, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপ সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। 

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। এর আগে, ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে বলে গত বছরের জুনে ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ওই সময় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি গঠন করা হয়। 

আরও পড়ুন

সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির পার্লামেন্টে তোলা হয়। সংসদে পাস হওয়ার পর কোনো বিলম্ব না করেই আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে : আইএইএ প্রধান

কুড়িগ্রাম উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত এক

মা হারালেন ফুটবলার শিউলি, বাতিল অনুশীলন 

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরে টায়ার চুরির সময় স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত ১