ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫ ০৫:৩৭ পিএম

টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া দক্ষিণপাড়া থেকে গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আলীম (১৮) ঘাটাইলের চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। এছাড়া কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সে।

তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, দক্ষিণপাড়া এলাকার জামাল বাদশার বসতঘরের পেছনে সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো ছিল।

আরও পড়ুন

এর আগে গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল আলীম। এরপর আর ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম বলেন, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। দ্রুত সময়ে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতেই ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব জেলায়

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

৪৬ নেতাকর্মীকে নিজ উদ্যোগে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক