ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:৩০ বিকাল

রাজধানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা নারী নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা নারী নিহত

রাজধানীর হোটেল সোনারগাঁও এর সামনে দ্রুতগামীগাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই)শাহিন পারভেজ জানান, আমরা খবর পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ছয়টার দিকে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি গতরাত চারটার দিকে ওই নারী রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোন এক গাড়ি তাকে ধাক্কা দেয় এতে তাঁর মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। গাড়িটি  সিসি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

এসআই আরও জানান, নিহত ওই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে