ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫ ০৫:২৩ পিএম

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির ইভেন্টে অংশ নিয়ে খোলামেলা পোশাকে নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।অভিনেত্রীর নাচের বেশ কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। বডি ফিটিং পোশাকের কারণে মাহির সেই নাচ দৃষ্টিকটু মনে হয় ভক্তদের কাছে। যে কারণে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি। 

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি অবশ্য দায় চাপিয়েছেন, যিনি ভিডিওটি প্রকাশ করেছেন তার ওপরেই। মাহি মনে করেন, তাকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সামিরা খান মাহি বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত না।’অভিনেত্রী বলেন, ‘অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভেতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

আরও পড়ুন

কিছুটা আক্ষেপ প্রকাশ করেই আরো বলেন, ‘আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না। এছাড়া এই কস্টিউমটাও পেয়েছিল পারফরম্যান্সের মাত্র একদিন আগে। যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে: মাহফুজ আলম

১

সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন : শফিকুর রহমান

২

বগুড়ার সবচেয়ে বড় দুর্গা প্রতিমা : চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৪

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তুষ্ট সংসদীয় কমিটি

৫

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়ম, দুদকের অনুসন্ধান

৬