ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ০৮:০৫ পিএম

টেকনাফের পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অপহৃত ১

টেকনাফের পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অপহৃত ১

নিউজ ডেস্ক:  কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন এক দিনমজুর। 

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে তাকে অপহরণ করা হয়। এ সময় দুজন দিনমজুর অপহরণকারীদের ধাওয়া খেয়ে পালিয়ে আসতে সক্ষম হন। অপহৃত দেলোয়ার হোসেন (২৫) মারিশবনিয়া মৃত আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফরিদ উল্লাহ জানিয়েছেন, সকালে তিন জন দিনমজুর লাকড়ি আনতে পাহাড়ে গেলে একদল অপহরণকারী তাদের ধাওয়া দেয়। এ সময় এক জনকে অপহরণ করা হয় এবং বাকি দুই জন দৌড়ে পালিয়ে আসে।

আরও পড়ুন

তিনি বলেন, “এ ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছি।”

মোহাম্মদ ফরিদ উল্লাহ জানান, মারিশবনিয়া পাহাড়-সংলগ্ন এলাকা হওয়ায় এখানে প্রায়ই অপহরণ হয়। তাই, পাহাড়ি এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল নিশ্চিত করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় রিয়ালের

পানবায় নিখোঁজের সাতদিন পর শিশুর টুকরো টুকরো বস্তাবন্দি মরদেহ উদ্ধার

দুই দশকে কতটা এগিয়েছে সিএমএসএমই, চাকরি বেড়েছে কতটা?

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন হামেস রদ্রিগেজ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ