ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ০৫:০৪ পিএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত

মঙ্গলবার মিয়ানমারকে সহায়তা শেষে বাংলাদেশে ফিরছে প্রতিনিধিদল

মঙ্গলবার মিয়ানমারকে সহায়তা শেষে বাংলাদেশে ফিরছে প্রতিনিধিদল, ছবি: সংগৃহীত।

সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে মানবিক কার্যক্রম এবং উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। অভিযান শেষে সেনাবাহিনীর উদ্ধারকর্মী, ডাক্তার, নার্স এবং অগ্নিনির্বাপক কর্মীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের প্রতিনিধিদলটি বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ নিয়ে রোববার মিয়ানমার ত্যাগ করেছে। সমুদ্রপথে প্রতিনিধিদলটি মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রামে পৌঁছাবে।সোমবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন দায়িত্বশীল প্রতিবেশী এবং দুর্যোগ ব্যবস্থাপনায় চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রদান করেছে। ৩০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত তিন ধাপে পাঁচটি বাংলাদেশি বিমান এবং একটি নৌবাহিনীর জাহাজ মিয়ানমারে ১৫১.৫ টন সহায়তা পরিবহন করেছে। যার মধ্যে রয়েছে খাদ্য, ওষুধ, তাঁবু, খাবারের প্যাকেট, শুকনো রেশন, পানীয় জল, কম্বল, পোশাক, স্বাস্থ্যবিধি পণ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিন ধাপে বাংলাদেশের সহায়তা মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না : সোহান

১

আসিফের বিরুদ্ধে দুদক’র ব্রিফিং কেন অবৈধ নয় : হাইকোর্ট

২

নেতানিয়াহুকে সরাতে সমঝোতায় পদ ভাগাভাগি বিরোধীদের

৩

আশুলিয়ায় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

৪

রাজধানীর গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

৫

উপসাগরীয় দেশগুলোসহ ইসরায়েলের কাছে ইরান যুদ্ধের খরচ চাইছেন ট্রাম্প

৬