ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:২২ পিএম

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, ছবি: সংগৃহীত।

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০০ কর্মী নিয়োগ দেবে ইজি ফ্যাশন, লাগবে না অভিজ্ঞতা

১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

৩

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে অগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

৪

আইপিডিসি ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৫

কুড়িগ্রামের উলিপুরে আমন ধানে ছাতরা পোকার আক্রমণ, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

৬