ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ১২:২২ পিএম

কৃষক-রিকশাচালকদের প্রতিনিধিরাও অংশনেন আনন্দ শোভাযাত্রায়

বর্ণিল সাজের রিকশা নিয়ে আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছেন নগরীর রিকশাচালকরা। বর্ণিল সাজের রিকশা নিয়ে আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছেন নগরীর রিকশাচালকরা।  ছবি: সংগৃহীত, ছবি: সংগৃহীত।

নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন কৃষক ও রিকশাচালক শ্রেণির প্রতিনিধিরা, যা ছিল আয়োজনের একটি মানবিক ও ব্যতিক্রমী দিক। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সরজমিনে দেখা যায়, শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন কৃষক ও রিকশাচালক প্রতিনিধিরা। তারা ‘নববর্ষ হোক সবার’সহ নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন কৃষক ও রিকশাচালক শ্রেণির প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত 

কৃষক দলের প্রতিনিধিরা সাদা লুঙ্গি, গেঞ্জি, মাথায় মাতলা, হাতে কাচি বা মাছ রাখার খালই, কুলা, চালুনিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সরঞ্জাম প্রদর্শন করেন। অন্যদিকে রিকশাচালকরা তাদের রিকশা সাজিয়ে মাথায় নতুন গামছা বেঁধে অংশ নেন।

আরও পড়ুন


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মন্ত্রিসভায় রদবদল : সালাহউদ্দিন এলজিআরডিতে, স্বরাষ্ট্রে এ্যানি

রংপুরে অটোরিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

মার্কিন সামরিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ

অবৈধ সংযোগে অটোরিকশা-ইবাইক চার্জ, রাতে বাড়ছে বিদ্যুতের চাহিদা