ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ১১:৪৭ এএম

মির্জা ফখরুল সন্ধ্যায় দেশে ফিরছেন

মির্জা ফখরুল সন্ধ্যায় দেশে ফিরছেন,ছবি: সংগৃহীত।

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর থেকে সোমবার সন্ধ্যা ৬টায় তার ঢাকা পৌঁছানোর কথা।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে। এ সময় তিনি বিমানবন্দর ১ নম্বর গেট ব্যবহার করবেন।এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম।৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী

ময়মনসিংহে মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা দিয়ে বাস উল্টে নিহত ২

কক্সবাজারের পেকুয়ায় চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ভর্তি ১০৩

দিল্লিতে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪