ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৫, ০৯:৫১ সকাল

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে রেকর্ড বাংলাদেশের

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে রেকর্ড বাংলাদেশের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর। আট দলের এই বিশ্বকাপে জায়গা করে নিতে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ।

পাকিস্তানের লাহোরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ড বিপক্ষে মাঠে নামে নিগার সুলতানারা। আগে ব্যাট করে অধিনায়ক জ্যোতির সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান। জিততে হলে এই রানের মধ্যেই থামাতে হবে থাইল্যান্ডকে।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিম। এরপর শারমিনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা। দলীয় ১১৯ রানে ফারজানার বিদায়ে ভাঙে এই জুটি। ৮২ বলে ৪ বাউন্ডারিতে ৫৩ রান তোলেন ফারজানা। এরপর জ্যোতির সঙ্গে ১৫২ রানের বড় জুটি গড়েন শারমিন। যেখানে জ্যোতি সেঞ্চুরি পেলেও ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন। ৮০ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় জ্যোতি ফেরেন ১০১ রান করে। তার বিদায়ে বাংলাদেশ থামে ২৭১ রানে। থাইল্যান্ডের হয়ে মায়া, পুত্তাংয়ু ও  কামছম্পু নেন একটি করে উইকেট।

আরও পড়ুন

থাইল্যান্ডকে পেয়ে জয় ছাড়া কিছু ভাবতে রাজি নয় বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথমবার থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে সাতবার, যেখানে প্রতিবারই জয় পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করতে চায় নিগার-ফারজানারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা