ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৫, ১১:২৩ দুপুর

দিনাজপুরের কাহারোলে বিদ্যুৎ সংযোগ না থাকায় পানির সুবিধা থেকে ৩শ’ পরিবার বঞ্চিত

দিনাজপুরের কাহারোলে বিদ্যুৎ সংযোগ না থাকায় পানির সুবিধা থেকে ৩শ’ পরিবার বঞ্চিত। প্রতীকী ছবি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় ৩শ’ পরিবার পাইপ ওয়াটার স্কিমের পানি থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দহাট সংলগ্ন এলাকার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য দুইবছর পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ২ কোটি টাকা ব্যয় সাপেক্ষে পাইপ লাইন ওয়াটার স্কিম বসানোর কাজ সম্পন্ন করেন।

কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কারণে পাইপ ওয়াটার স্কীমটি পানি সরবরাহের জন্য চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম। এতে করে প্রায় ৩শ’ পরিবারসহ জয়নন্দ হাটের অধিকাংশ পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত লোকজনেরা। এখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে উঠছে না পানি। বর্তমানে রমজান মাসে কষ্ট হচ্ছে লোকজনের।

গত রোববার দুপুরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম জানান, অনেকদিন পূর্বে বিদ্যুৎ সংযোগের জন্য ঠিকাদার আবেদন করেছেন। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি কি অজ্ঞাত কারণে পাইপ ওয়াটার স্কীমটিতে বিদ্যুৎ সংযোগ দেন নাই।

আরও পড়ুন

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির সার্ব-জোনাল অফিসের এজিএম মো. জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি এ প্রসঙ্গে জানান, লাইন নির্মাণে সমস্যা থাকার কারণে লাইনটি চালু করা সম্ভব হয় নাই। তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে লাইন নির্মাণে ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত