ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৫ ০৯:৫০ পিএম

 সুন্দরবনের গরান কাঠ পাচারকারি ৩ চোরাকারবারি আটক

 সুন্দরবনের গরান কাঠ পাচারকারি ৩ চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক:   সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে গরান কাঠ পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার (২৫ মার্চ) দিনগত রাত ১২টা দিকে তাদের আটক করা হয়।

চোরাকারবারীরা হলেন, মুন্সীগঞ্জের ছোট ভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মো. কামাল হোসেন, ভ্যানচালক মো. আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মো. রাশেদুল ইসলাম।


এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির জানান, গোপন সংবাদের কর্তন নিষিদ্ধ গরানসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

আটকরা জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে এবং মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লাহর বাড়িতে ২০০ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণে তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের বনদস্যু আবদুল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী গ্রুপে এক্সিকিউটিভ নিয়োগ, কর্মস্থল চট্টগ্রাম

১

ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক

২

প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

৩

বগুড়ায় সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

৪

বগুড়ার দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট হাইস্কুল ২৮ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ১৯ পদই শূণ্য

৫

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল

৬