ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৫ ০৯:১২ পিএম

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার শাওইল বাজার এলাকা থেকে বিক্রির সময় ২৫ পিস ট্যাপেন্টাডলসহ তাদের গ্রেফতার করা হয়। তারা হলো-উপজেলার নসরতপুর ইউনিয়নের শাওইল বাজার এলাকার রশিদুল ইসলামের ছেলে মাহবুব রহমান (২৩) ও বিষ্ণুপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে রহমত আলী (২২)।

পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে আদমদীঘির নসরতপুর ইউনিয়নের শাওইল বাজারের মাহবুব রহমানের বসতবাড়ির উঠানে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে মাহবুব রহমান ও রহমত আলীকে আটক করে তাদের কাছ থেকে ২৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

১

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

২

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

৩

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার

৪

আগামী পাঁচ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

৫

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

৬