ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৫ ০১:০৬ পিএম

ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল

ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল, ছবি: সংগৃহীত।

ভারত থেকে সাড়ে ১১ হাজার টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে সাড়ে ১১ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমবি ডিডিএস মারিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিকটন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলেও জানিয়েচ্ছে খাদ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন

খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রাকগা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বগুড়ায় ২ বছরে দেড় হাজার অগ্নিকান্ড, ক্ষতি ১৮ কোটি টাকা, উদ্ধার ২৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২