ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৫, ০৫:২২ সকাল

মহাসড়কে ঈদের আগে-পরে ৭ দিন ট্রাক-কাভার্ডভ্যান চলবে না

মহাসড়কে ঈদের আগে-পরে ৭ দিন ট্রাক-কাভার্ডভ্যান চলবে না, ছবি: সংগৃহীত।

এবারের ঈদুল ফিতরে আগে পরে সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে এ সময় নিত্যপণ্যবাহী যান চলাচল করতে পারবে। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়েছে, রোজার ঈদ উপলক্ষে সড়ক মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে সভা হয়। ওই সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ হতে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে। 
 
তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের কড়া জবাব দেওয়া হবে : লারিজানি

৫৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

নারী শিক্ষার জন্য খালেদা জিয়ার যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবেও প্রশংসিত : রাষ্ট্রপতি

বড় যুদ্ধেও ইরানে সরকার পতন ‘কঠিন’: মার্কিন সমন্বিত গোয়েন্দা প্রতিবেদন

খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা, সমন জারি