ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২১ মার্চ, ২০২৫, ০৮:০৯ রাত

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি; ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি; ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের ৩ দিন পর খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে শিশু রায়হান মল্লিক (৯) এর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২১ মার্চ) সকাল ১০ টার দিকে স্থানীয়রা ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ তে কল দেয়। পরে নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও নৌ পুলিশ এসে নদী থেকে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী‌ বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে গৌরিপাশা গ্রামের তার বাড়ি সংলগ্ন সুগন্ধা নদীতে যায় শিশু রায়হান মল্লিক। নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে শিশুটি। এ সময় বরগুনাগামী  মিতালী-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে  নদীতে নৌকাটি ডুবে যায়। জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান চালালেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। শুক্রবার সকাল ১০ টার দিকে পার্শ্ববর্তী খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন

শিশু রায়হান মল্লিক গৌরিপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, শিশুর মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মচারীদের

পে স্কেলের দাবিতে মার্চ টু যমুনা, পুলিশের বাধা

স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

ওয়াশিংটন পোস্টে ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেব: জামায়াত আমির