ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ মার্চ, ২০২৫ ০৭:৫৯ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিক্ষক গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিক্ষক গ্রেফতার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি স্কুল শিক্ষক আবুল হোসেন (৬৫) মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আবুল হোসেনের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় পাবনা আদালতে একটি মামলা বিচারাধীন ছিল।

আদালত মামলার বিচার প্রক্রিয়া শেষে তাকে এক বছরের কারাদন্ড এবং ৩০ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আবুল হোসেনের অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। গত বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা কারাগারে আসামিকে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিংকডইন দিয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীনা গোয়েন্দারা, লক্ষ্য মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা

১

আইয়ারের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

২

সিরাজগঞ্জের যমুনার চরের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম ঘোড়ার গাড়ি

৩

পঞ্চগড়ে পুশইন হওয়া ৬ জন বাসে উঠতে গিয়ে আটক

৪

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে ঢাবিতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

৫

নওগাঁয় স্বর্ণের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে নারীকে হত্যা, আসামির যাবজ্জীবন

৬