ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ মার্চ, ২০২৫ ০১:২৭ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিলো জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিলো জামায়াত, ছবি: সংগৃহীত।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত প্রতিবেদনের বিষয়ে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় সংসদ ভবন এলাকায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে দলীয় মতামত জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মতামতের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীর সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। দলের আমির ড. শফিকুর রহমানের সভাপতিত্বে দফায় দফায় সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশগুলো নিয়ে আলোচনা করেই আমরা লিখিত মতামত জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্যভাবে নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে আমরা বেশ কিছু প্রস্তাব দিয়েছি। নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এছাড়া সংবিধান ও দুর্নীতিসহ বেশকিছু ব্যাপারে আমরা আমাদের মতামত জানিয়েছি।’

আরও পড়ুন

উল্লেখ্য, রাষ্ট্র সংস্কারে গত বছর সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন, দুর্নীতি, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলো এ বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ঐকমত্যে পৌঁছাতে সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশন পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে মতামত নিতে ১৬৬টি প্রশ্নের স্প্রেডশিট পাঠায় ৩৮টি দলের কাছে। জামায়াত, এলডিপিসহ এখন পর্যন্ত ১৬টি দল তাদের মতামত দিয়েছে। সংস্কারের বিষয়ে আজ বৃহস্পতিবার এলডিপি’র সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতেই ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব জেলায়

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

৪৬ নেতাকর্মীকে নিজ উদ্যোগে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক