ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫, ০১:২৬ দুপুর

বোরকা পরে পালানোর সময় ধর্ষককে গণধোলাই

বোরকা পরে পালানোর সময় ধর্ষককে গণধোলাই, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক আলম মিয়া বোরকা পরে পালানোর সময় জনতার হাতে আটক হন। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বড় মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রমজান উপলক্ষ্যে তার বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে, ওই শিক্ষার্থী প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি ভুট্টাক্ষেতে ওঁৎ পেতে থাকা একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) মেয়েটিকে ভুট্টাক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। অভিযুক্ত যুবক ঘটনার ঘটনার পরই পালিয়ে যায়। বিকেলে অভিযুক্ত আলম মিয়া বোরকা পরিহিত অবস্থায় আত্মগোপনে যাওয়ার চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতার হাতে আটক হন। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলম মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। রাত ৯টার দিকে তাকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) আসামিকে আদালতে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়