ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫ ০৩:০৬ পিএম

মেসির গোলে শীর্ষে মায়ামি

মেসির গোলে শীর্ষে মায়ামি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে প্লে-অফে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। সেই আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে মেসিরা। তাতে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মায়ামি। 

গত মৌসুমে প্লে-অফে মায়ামিকে বিদায় দেওয়া আটলান্টা এই ম্যাচেও শুরুতে ভড়কে দেয় তাদের। ১১ মিনিটে ইমানুয়েল ল্যাটে ল্যাথের গোল এগিয়ে দেয় তাদের। অবশ্য সেই অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। শুরুর একাদশে ফিরে ২০ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। পেশীতে সমস্যা থাকায় সর্বশেষ তিন ম্যাচে সাইড লাইনে ছিলেন বিশ্বকাপ জয়ী। যা মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে তার প্রথম গোল। ম্যাচটা তার পর ড্রয়ের দিকেই অগ্রসর হতে থাকে। কিন্তু নাটকীয়ভাবে শেষ দিকের ৮৯ মিনিটে মায়ামিকে জয়ের আনন্দে ভাসাতে দ্বিতীয় গোল এনে দেন বদলি ফাফা পিকাউল্ট। 

আরও পড়ুন

গত মৌসুমে প্লে-অফে মেসিদের বিপক্ষে অঘটনের নায়ক ছিলেন আটলান্টার গোলকিপার ব্র্যাড গুজান। এই ম্যাচেও মায়ামিকে হতাশ করছিলেন তিনি। সেভ করেছেন ৬টি। দ্বিতীয়ার্ধে দুই দলই অনেক সুযোগ নষ্ট করেছে। শেষ পর্যন্ত অপ্রত্যাশিতভাবে হেড করে মায়ামিকে তিন পয়েন্ট এনে দেন পিকাউল্ট। শর্ট কর্নার থেকে বলটা তাকে ভাসমান পাস করেছিলেন জর্ডি আলবা। 

ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ ও মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ নিয়ে বলেছেন, ‘লিওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে ইতিহাসের সেরা। এমন একজন খেলোয়াড়, যার ক্ষমতা রয়েছে সবচেয়ে সুন্দর গোল করার। ফাফার গোল অবশ্যই আমাদের জন্য আনন্দের, বিশেষ করে তার জন্য।’ মেসির বাইরে থাকা নিয়ে তিনি আরও বলেছেন, ‘তিন সপ্তাহ খুব কঠিন গেছে, কারণ মেসি মাঠের বাইরে ছিল। এখন আমরা অনেক আনন্দিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

এবার ফিফা’র বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা উয়েফা’র

বরিশালে ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

আমি মানুষ হত্যা করতে চাই না, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প

বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু