ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫ ০৮:৩৩ এএম

বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, ছবি:প্রতিকী ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সাগর নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় হাসান (২০)। আজ সোমবার বেলা ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় রিদওয়ান জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুর হাইস্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যান। ছবি তুলে ১১টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এসময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে পিছনে থাকা কামরুল ইসলাম শুভ ও হৃদয় হাসান ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে মারা যান। এসময় মোটরসাইকেল চালক বিরইল গ্রামের শাহিনের ছেলে সাগর ইসলামকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই নিয়ে ওই এলাকায় গত চার দিনে সাতজনের প্রাণহানীর ঘটনা ঘটল।

বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, ছবি:দৈনিক করতোয়া ।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত হন। তারা খানপুর ইউনিয়নের কয়েরখালি গ্রামের বাসিন্দা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদক এর মামলায় আত্মগোপনে থাকা সাবেক এমপি বাবলুর তামিল হয়নি পরোয়ানা

বগুড়ার কাহালুতে পোষা বিড়ালের দেহে বিনামূল্যে ক্যাট ফ্লু ভ্যাকসিন প্রয়োগ

যারা মুজিববাদের নব্য দোসর, তাদেরও পতন হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার মোকামতলায় করতোয়া নদী দখল করে ভবন নির্মাণ!

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা

২য় শ্রেণি থেকেই কেক তৈরির নেশা, আজ সফল তাসনিন