ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫ ১১:৪২ এএম

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি জানায়, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেইসঙ্গে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরও পড়ুন

আগামী বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলায় আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনের প্রথম দিকে সারা দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কৃষক বিশ্বসেরা

মেয়ের জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির দীপিকা-রণবীর

দেশের বাজারে আবারও দাম কমল সোনার

দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান

১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল