ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৫ ১১:০৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার। প্রতীকী ছবি

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন এর বিজিবি সদস্যরা। এসময় ভারতীয় আমদানি নিষিদ্ধ ৮৬৮ বোতল ফেন্সিডিল ও ৯৮০ পিস নেশাজাতীয় ব্রুপেনরফিন ইঞ্জেকশন (এ্যাম্পল) উদ্ধার করা হয়।

হাটখোলা বিওপি ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন বলেন, রাতের অন্ধকারে চোরাকারবারিরা সীমান্তে দায়িত্বরত বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে, মাদকদ্রব্যসহ উচনা সীমান্তের মেইন পিলার ২৮১ এর পাঁচ সাব পিলার এলাকা দিয়ে ৫০ গজ দেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা চোরাকারবারিকে ধাওয়া দিয়ে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ৩ উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির

সারিয়াকান্দি ও ধুনটে নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

বিশেষ চাহিদাসম্পন্ন সাংবাদিককে সময় দিয়ে প্রশংসায় ভাসছেন মেসি