ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৫, ০৯:৫৭ সকাল

যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবে রূপ নিচ্ছে : দেব

যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবে রূপ নিচ্ছে : দেব, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছরের অপেক্ষার পর ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু হয়েছে আর এর মাধ্যমে অভিনেতা দেবের স্বপ্ন বান্তবায়িত হলো। এই সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে আবেগাপ্লুত হয়ে যান তিনি। 

দেব শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির কথা উল্লেখ করে ইনস্টাগ্রাম পোস্টের শুরুতেই লেখেন, ‘২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবে রূপ নিচ্ছে। দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি (এসভিএফ) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটি পয়সাও মূল্যবান। তবু তারা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন। আমি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই ছবি নিয়ে আমরা যখন সবাই শুধু অন্ধকারই দেখেছি, তিনি একমাত্র আশাবাদী ছিলেন এই ছবি আলোর মুখ দেখবেই।’

দেব আরও লেখেন, ‘যারা ৬ মাস ধরে ছবি বাস্তবায়িত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা ছবির জন্য প্রস্তুত থাকুন। আজ থেকে ছবির শুটিং শুরু। আমাদের জন্য প্রার্থনা করুন।’ ‘রঘু ডাকাত’-এ অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে খলচরিত্রে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরও পড়ুন

অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। চরিত্র ফুটিয়ে তুলতে ইতোমধ্যে ঘোড়া চালানোও শিখছেন দেব। নিয়মিত অনুশীলনের ভিডিও, ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কত দূর গড়াবে আফগানিস্তান-পাকিস্তানের সংঘাত?

‘সংঘাত কারও জন্য মঙ্গলজনক নয়’, পাক-আফগান উত্তেজনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

থালাপতি বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, বিচ্ছেদের আবেদন স্ত্রীর

ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে ‘আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেবে কাবুল : আফগান সেনাপ্রধান