ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৫ ০১:৪০ পিএম

হাসপাতালে এ আর রহমান

হাসপাতালে এ আর রহমান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীতশিল্পীকে।

এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশকিছু পরীক্ষা করানো হয়। হাসপাতালের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন। তার এনজিওগ্রাম করা হতে পারে।

গত বছর প্রকাশ্যে এসেছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরাই মেনে নিতে পারেননি সহজে। দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তারা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো- দাবি ছিল রহমানের।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

১

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

২

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

৩

দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ

৪

তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

৫

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত

৬