ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৫ ১০:৫৪ এএম

‘রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে’

‘রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে’, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন।শুক্রবার (১৪ মার্চ) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।মাহফুজ আলম বলেন, আমি তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী। একসময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় দিতে পারিনি। কিন্তু আজ তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি অভিযোগ করেন, মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলামবিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে। অতীতের ফ্যাসিস্ট শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটিয়েছে।তথ্য উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, কিন্তু স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।

আরও পড়ুন

ইফতার মাহফিলে অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মাহফুজ আলম ২০১৩-১৫ সালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যয়ন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

১

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বিএনপির শোক

২

কোনো ধরনের ভোগান্তি নেই, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

৩

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

৪

পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

৫

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, এআইকে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন ট্রাম্পের

৬