ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৫, ০৬:০৩ সকাল

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

সংগৃহিত,লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

আন্তর্জাতিক ডেস্ক : লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! রাত পেরোলেই দোল উৎসব। দোল মানেই রঙের খেলা, উন্মাদনা, এবং আনন্দ। এই উৎসবের অপরিহার্য অনুষঙ্গ হলো পিচকারি ও রং। তবে এবারের হোলিতে সবচেয়ে বেশি চমক দিয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি গয়নার দোকান, যেখানে একটি রুপার পিচকারি ও দুটি ছোট বালতি বিক্রি হয়েছে ১ লাখ টাকায়।

চলতি বছরে বিশেষভাবে তৈরি এই রুপোর পিচকারি ও বালতি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। পণ্যগুলোর ওপর খোদাই করা নিখুঁত শিল্পকর্ম এবং সূক্ষ্ম নকশা একে আরও মূল্যবান করে তুলেছে। দোকান মালিকের মতে, শুধুমাত্র লখনউ শহরেই ইতিমধ্যে প্রায় ১,০০০টি পিচকারি বিক্রি হয়েছে। পাইকারি ব্যবসা হওয়ায় অন্যান্য দোকানদাররাও এখান থেকে পিচকারি কিনে বিক্রি করছেন।

বর্তমান প্রজন্মের কাছে পিচকারির গুরুত্ব কমলেও বনেদি পরিবারগুলোর মধ্যে এখনও দোল উৎসব বিশেষ গুরুত্ব বহন করে। অনেক বাড়িতে দেবতাকে পিচকারি ও বালতি উৎসর্গ করার রীতি রয়েছে। নববিবাহিতদের মধ্যেও দোল উৎসবে রুপোর পিচকারি ও বালতি উপহার দেওয়ার প্রচলন রয়েছে।

আরও পড়ুন

দোকান মালিক আদেশ কুমার জৈন জানিয়েছেন, এটি একটি পুরোনো ঐতিহ্য, যেখানে নববিবাহিত দম্পতির পরিবারের মধ্যে পিচকারি উপহার দেওয়া হয়। মূলত কনের পরিবার এটি বরপক্ষকে শুভেচ্ছা জানিয়ে উপহার দেয়, যার দাম ৮০০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

শুধু রুপোর পিচকারিই নয়, দোল উপলক্ষ্যে উত্তরপ্রদেশের গোন্ডার একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে ‌‌‌গোল্ডেন গুজিয়া'। এই এক্সক্লুসিভ মিষ্টির দাম রাখা হয়েছে প্রতি কেজি ৫০ হাজার টাকা এবং প্রতি পিস ১৩০০ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়ায় বাপা’র উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন

নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, সদস্য মোজাম্মেল হক

রাজধানীর খালগুলো যেন ময়লার ভাগাড়, কী বলছেন স্থানীয়রা?

প্রধানমন্ত্রী আগামীকাল দিনাজপুরের  কাহারোল উপজেলায় খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন করবেন

প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের"