ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫, ০৩:৫৫ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, ছবি সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে  ১০ বছর বয়সি চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী  ডিপটি  ফকির (৬৫) নামের  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উ্পজেলার নাকাইহাট ইউনিয়নের পোগইল  হাটখোলা গ্রামে এই ঘটনা ঘটেছে। গ্রেফতার ডিপটি ফকির ওই গ্রামের মৃত জয়না ফকিরের পুত্র।

গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, পোগইল হাটখোলা গ্রামের মকবুল হোসেনের শিশুকন্যা (১০) পগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘটনার দিন রাত ৮টায় বাড়ির পাশের  টয়লেটে যায়। সেখান থেকে ফেরার পথে  ডিপটি ফকির ওই শিশুর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী  খড়ের পালায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময়  হঠাৎ শিশুটির মুখ থেকে হাত ফসকে গেলে শিশুটি চিৎকার দেয়। তার চিকিৎকার শুনে মকবুল ও তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ডিপটি ফকির পালিয়ে যায়। এরপর মেয়েটিকে বাড়িতে এনে তার মুখে সব কথা শুনে থানায় মামলা দায়ের করা হয়। বৃদ্ধ ডিপটি ফকির একই গ্রামের মৃত রবিউল ইসলামের পুত্র।

এদিকে ডিপটি ফকিরের পুত্র সজিব খন্দকার তার পিতাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় দায়ের করা  এজাহারের উল্লেখ করেন, তার পিতা সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে  পশ্চিম পগইল সরকারপাড়া জামে মসজিদে এশা ও তারাবির নামাজ পড়তে যান। এরপর বাড়ি ফিরে শুয়ে পড়েন। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে মকবুলের ডাকাডাকিতে ডিপটি  ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলে তার ওপর আক্রমন ও মারপিট করে  টানা-হেঁচড়া করে তার বাড়িতে  নিয়ে যায় এবং ফোন করে পুলিশ ডেকে এনে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাতেই পুলিশের হাতে তুলে দেয়। এজাহারে তিনি বলেন, তার পিতার বিরুদ্ধে আনীত ধর্ষণ চেষ্টার অভিযোগ সঠিক নয়।

আরও পড়ুন

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এছাড়াও অভিযুক্ত ডিপিটির পুত্র সজিবের দায়ের করা  অভিযোগটিও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে শাহবাজ শরিফের অনুরোধ

আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী করবেন কেবল তিনিই জানেন: হোয়াইট হাউজ

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান

আমেরিকা থেকে নিজেদের সব স্বর্ণ সরিয়ে নিয়েছে ফ্রান্স

ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ মিসাইল হামলা