ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ১১:৩৯ এএম

লিফটে আটকা পড়ে চার বছরের শিশুর মৃত্যু

সংগৃহীত,লিফটে আটকা পড়ে চার বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দরাবাদে লিফটে আটকা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে লিফটের মধ্যে বসে খেলছিল। হঠাৎ লিফটিটি উপরের দিকে উঠতে শুরু করে। এ সময় দরজায় আটকে পড়ে ওই শিশু। পরে লিফট থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

হায়দরাবাদের আসিফনগর থানা এলাকার সন্তোষনগর কলোনির ঘটনা এটি। মৃত শিশুর নাম নরেন্দ্র (৪)। কুতুব শাহি মসজিদের কাছে মুস্তাফা ভবনে থাকতো সে। তার বাবা ওই বহুতলের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। বুধবার রাতে বহুতলের লিফটে খেলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টা নাগাদ লিফটের মধ্যে ঢুকে খেলা করছিল শিশুটি। সেই সময়ে উপর থেকে কেউ লিফটের বাটন চাপেন। এতে লিফটি উপরের দিকে উঠতে শুরু করে। শিশুটি বেরোনোর সুযোগ পায়নি। সে লিফটের দরজায় আটকে পড়েছিল।

শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত লিফটের দরজা খোলা থাকলে সেটি ওঠানামা করে না। বরং লিফটি থেকে সতর্কতামূলক শব্দ হয়ে থাকে। এ ক্ষেত্রে কী ঘটেছিল, শিশুটি কীভাবে লিফটের দরজায় আটকে গেলো, তা এখনও স্পষ্ট নয়। বহুতলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেখানকার বাসিন্দা এবং শিশুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

কিছু দিন আগে হায়দরাবাদেই অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। একটি বহুতলের লিফটের দরজায় আটকে পড়েছিল ছয় বছরের শিশু। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

র‍্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয়ে পারবেন না: মমতা

ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করল মরক্কো