ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ০৪:৩৩ পিএম

ময়মনসিংহে ৪ বছরের শিশুর ধর্ষক ৫৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ময়মনসিংহে ৪ বছরের শিশুর ধর্ষক ৫৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের গৌরীপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিদ্দিক মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিক মিয়া একই উপজেলার বাসিন্দা। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সম্পর্কে দাদা প্রতিবেশী সিদ্দিক মিয়া শিশুটিকে বলে, লাউ ক্ষেতে চল তোকে নতুন খেলা শেখাব। পরে সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

আরও পড়ুন

এ সময় ভুক্তভোগী ডাক-চিৎকার দিলে তার মা ও দাদি ছুটে এলে সিদ্দিক মিয়া পালিয়ে যান। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনে নিরাপদ খাদ্য আইনে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

১

সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান: বাজুস

২

ঢাকার আকাশে দরজা খুলে গেল ভারতীয় ফ্লাইটের, জরুরি অবতরণ

৩

বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৪

পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে কাজ চলছে : এসআরবি মহাপরিচালক

৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার

৬