ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ০৪:১৭ পিএম

বাংলাদেশি সিনেমায় পাকিস্তানি মডেল 

বাংলাদেশি সিনেমায় পাকিস্তানি মডেল, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সিনেমায় নাম লেখালেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। মঙ্গলবার তিনি ‘ফোর্স’ নামের এ সিনেমায় চুক্তিবদ্ধ হন। এ তথ্য জানালেন সিনেমাটির পরিচালক আসিফ ইকবাল। এ সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এ সিনেমা।

সিরিয়ালে জারার অভিনয় দেখে পছন্দ করেন পলিচালক। পরে এই পরিচালক ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক এই মডেলের সঙ্গে ভাগাভাগি করেন। আসিফ বলেন, আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে-বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।

আরও পড়ুন

আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং করবেন এই তরুণ নায়িকা। প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন জারা। এপ্রিলে শুটিং শেষে এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান।

পাকিস্তানি এই মডেল ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন। মডেলিংয়ে বেশি দেখা গেলেও এর আগে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’সহ একাধিক টিভি সিরিজে তিনি পরিচিতি পেয়েছেন। ‘ফোর্স’ সিনেমায় জারার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

১

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

২

অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন

৩

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

৪

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৫

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

৬