ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ০২:৪৮ পিএম

অবরোধের মুখে গাজায় খাবার-জ্বালানি-ওষুধ সরবরাহ বন্ধ

অবরোধের মুখে গাজায় খাবার-জ্বালানি-ওষুধ সরবরাহ বন্ধ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে সেখানে খাবার, জ্বালানি বা কোনো ধরনের ওষুধও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে অবরোধ চলছে। অপরদিকে গাজার দ্বিতীয় দফার যুদ্ধবিরতির বিষয়ে কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে বিভিন্ন দেশের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

দোহায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে গাজার জন্য মিশরের নেতৃত্বাধীন পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপন করেছে পাঁচ আরব রাষ্ট্র। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের যে আহ্বান জানানো হয়েছিল তা থেকে সরে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

আরও পড়ুন

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ৪৮ হাজার ৫১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১১ হাজার ৯৪১ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, ৬১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কয়েক হাজার ফিলিস্তিনি এখন আর বেঁচে নেই বলেও উল্লেখ করা হয়েছে। খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত

গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন

বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি 

নওগাঁয় দু’টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়

বগুড়ায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা