ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫ ০৯:৩০ পিএম

রোজা নিয়ে গল্পের নাটকে তানিন সুবহা

রোজা নিয়ে গল্পের নাটকে তানিন সুবহা

অভি মঈনুদ্দীন ঃ শিশু আছিয়া’র ধর্ষকের বিচারের দাবীতে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’ আয়োজিত প্রতিবাদ সভায় অন্যান্য শিল্পীদের সঙ্গে চিত্রনায়িকা তানিন সুবহাও অংশগ্রহন করেছিলেন।

তানিন সুবহা’র ভাষ্যমতে একজন সচেতন নাগরিক হিসেবে আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চান তিনি, যেন এই শাস্তি দেখে ভবিষ্যতে আর কেউ যেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবার চিন্তাও না করেন। এদিকে এরইমধ্যে তানিন সুবহা আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘রোজার মাসের ঈমানদার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে বলে জানিয়েছেন তানিন সুবহা। নাটকটিতে তানিন সুবহার সহশিল্পী হিসেবে আছেন আরফান আহমেদ, রিয়া চৌধুরী।

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে তানিন সুবহা বলেন,‘ আকাশ রঞ্জন দাদার নির্দেশনায় এর আগেও বেশকিছু নাটকে অভিনয় করেছি। রোজার মাসের ঈমানদার নাটকটির গল্পটা একেবারেই সমসাময়িক। গল্পটার গল্প ভাবনাটা চমৎকার। যে কারণে কাজটি করেছি আমি। তাছাড়া আরফান ভাইয়ের সঙ্গে এর আগেও বেশকিছু নাটকে আমি অভিনয় করেছি। তারসঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে অভিনয় করা যায়। যথারীতি এই নাটকেও আমাদের অভিনয়ের রসায়ন ছিলো চমৎকার। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

আরও পড়ুন

এদিকে কিছুদিন আগে তানিন সুবহা ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি জীবনে একটি হলেও মৌলিক গান করতে চান। এরইমধ্যে গীতিকার সুরকারের সঙ্গে গান নিয়ে কয়েক দফা কথা বলেছেন। ইচ্ছে আছে আগামী ঈদের পরপরই নিজের প্রথম মৌলিক গান নিয়ে কাজ করার। ছোটবেলায় গান শিখেছেন তানিন। তার মাও গান গাইতেন। যে কারণে গানের প্রতি তানিনের বেশ ঝোক ছিলো। রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু গানে একটা সময় আর মনোযোগী হয়ে উঠা হয়নি তার। অভিনয়ের পথেই এগিয়ে গেলেন তিনি। তানিন সুবহা বেশকিছু মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন। যারমধ্যে বিশেষভাবে উল্ল্যেখযোগ্য হচ্ছে ‘সোনাপাখি’,‘ রূপকথা’,‘ মন দিয়েছি তোকে’,‘ ভালোবাসার দাম’, ‘ও পাষাণী’,‘ তুমি ছাড়া আমি’,‘ তোমরা কাউকে বলোনা’,‘ একা কেন দাঁড়িয়ে’,‘ তোমাকে খুঁজি’, ‘তুমি ছাড়া আমি’ ইত্যাদি।

এদিকে সাদেক সিদ্দিকী পরিচালিক সরকারী অনুদানের সিনেমা ‘দেনা পাওনা’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গেলো ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবার কথা ছিলো। কিন্তু ঠিক কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে তা নিশ্চিত নন তানিন সুবহা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

দৈনিক করতোয়ার বগুড়া কার্যালয় পরিদর্শনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

জামিন পেলেন শজিমেকের ঘটনায় বন্দি ৪ শিক্ষার্থী

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫২ কর্মকর্তা, তালিকা প্রকাশ